মানিকছড়িতে বিদ্যুতের খুঁটি ঘেষে ভবন নির্মাণ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের পাঞ্চারামপাড়া এলাকায় সরকারি বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ করছে সততা পোল্ট্রি ফার্মের মালিক মো. ইকবাল হোসেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে গেলে দেখা যায়, মানিকছড়ি বিদ্যুৎ সরবরাহ বিভাগের ১১ হাজার লাইনের খুঁটি ঘেঁষে সততা পোল্ট্রি ফার্মের অফিস সংলগ্নে ইট সলিংয়ের পাশে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। যা দেখে মনে হয়, ফার্মের মালিক বিদ্যুতের খুঁটিকে ভবণের পিলার হিসেবে ব্যবহার করছেন। তাছাড়া সেই ভবনের পাশে আরও একটি বিদ্যুতের খুঁটি ঘেষে নির্মাণ করা হয়েছে টিনশেটের আরও একটি ঘর। যা কিনা খুবই বিপদজনক! নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, টাকার গরম দেখিয়ে নিজের ইচ্ছে মতো ভবণ নির্মাণ করছেন ফার্মের মালিক মো. ইকবাল হোসেন। আশপাশের লোকজনের কোনো কথাই তিনি তোয়াক্কা করেন না। তাছাড়া তারই মালিকানাধীন সততা পোল্ট্রি ফার্মের বর্জের দুর্গন্ধে দীর্ঘদিন ধরে অতিষ্ট ফার্মের আশপাশের লোকজন। এ বিষয়ে একাধিকবার প্রতিকার চেয়েও ব্যর্থ হন স্থানীয়রা। দিনদিন গরম যত বাড়ছে, দুর্গন্ধের পরিমাণও তত বাড়ছে। এ বিষয়ে জানতে চাইলে ফার্মের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন বলেন, আমি পিলারের ভেতরে ভব

মানিকছড়িতে বিদ্যুতের খুঁটি ঘেষে ভবন নির্মাণ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের পাঞ্চারামপাড়া এলাকায় সরকারি বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ করছে সততা পোল্ট্রি ফার্মের মালিক মো. ইকবাল হোসেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে গেলে দেখা যায়, মানিকছড়ি বিদ্যুৎ সরবরাহ বিভাগের ১১ হাজার লাইনের খুঁটি ঘেঁষে সততা পোল্ট্রি ফার্মের অফিস সংলগ্নে ইট সলিংয়ের পাশে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। যা দেখে মনে হয়, ফার্মের মালিক বিদ্যুতের খুঁটিকে ভবণের পিলার হিসেবে ব্যবহার করছেন। তাছাড়া সেই ভবনের পাশে আরও একটি বিদ্যুতের খুঁটি ঘেষে নির্মাণ করা হয়েছে টিনশেটের আরও একটি ঘর। যা কিনা খুবই বিপদজনক!

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, টাকার গরম দেখিয়ে নিজের ইচ্ছে মতো ভবণ নির্মাণ করছেন ফার্মের মালিক মো. ইকবাল হোসেন। আশপাশের লোকজনের কোনো কথাই তিনি তোয়াক্কা করেন না। তাছাড়া তারই মালিকানাধীন সততা পোল্ট্রি ফার্মের বর্জের দুর্গন্ধে দীর্ঘদিন ধরে অতিষ্ট ফার্মের আশপাশের লোকজন। এ বিষয়ে একাধিকবার প্রতিকার চেয়েও ব্যর্থ হন স্থানীয়রা। দিনদিন গরম যত বাড়ছে, দুর্গন্ধের পরিমাণও তত বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে ফার্মের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন বলেন, আমি পিলারের ভেতরে ভবণ করিনি বরংচ আমার ভবণের ভেতরে পিলার (বিদ্যুতের খুঁটি) ঢুকেছে। এ বিষয়ে কোনো সমস্যা হলে পিডিবি আর আমি বুঝব, আপনাদের কি?

তবে সরেজমিনে পরিদর্শন শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী জিয়া উদ্দিন (অ.দ.)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow