মানুষ না মেরেই ইরান চুক্তি করেছিলাম: ওবামা
ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তির সময় কোনো মানুষ মারতে হয়নি বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি বড় অংশ সরিয়ে নিতে সফল হয়েছিল এবং তৎকালীন মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা তথ্যেও এর সপক্ষে সমর্থন ছিল। ওবামা বলেন, ‘আমরা একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েই এটি সম্পন্ন করেছি। আমরা তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।’ ওবামা আরো বলেন, ‘এটি যে কাজ করেছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই। আর এর জন্য আমাদের এত মানুষ মারতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।’ সূত্র: আল-জাজিরা।
ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তির সময় কোনো মানুষ মারতে হয়নি বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই চুক্তি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি বড় অংশ সরিয়ে নিতে সফল হয়েছিল এবং তৎকালীন মার্কিন ও ইসরাইলি গোয়েন্দা তথ্যেও এর সপক্ষে সমর্থন ছিল।
ওবামা বলেন, ‘আমরা একটি ক্ষেপণাস্ত্র না ছুড়েই এটি সম্পন্ন করেছি। আমরা তাদের ৯৭ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সক্ষম হয়েছিলাম।’
ওবামা আরো বলেন, ‘এটি যে কাজ করেছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই। আর এর জন্য আমাদের এত মানুষ মারতে হয়নি কিংবা হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও প্রয়োজন পড়েনি।’
সূত্র: আল-জাজিরা।
What's Your Reaction?