মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকার মান্ডায় অবস্থিত গ্রিন মডেল টাউনে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির (ডিআইআইটি) নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  শনিবার (২০ জুন) এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার শিক্ষাগত অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক স্পর্শ করে। এর মধ্য দিয়ে ডিআইআইটি শিক্ষা, উদ্ভাবন ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি)-এর গভর্নিং বডির সভাপতি  প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইআইটির উপদেষ্টা প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, অ

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরির লক্ষ্যে ঢাকার মান্ডায় অবস্থিত গ্রিন মডেল টাউনে ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির (ডিআইআইটি) নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

শনিবার (২০ জুন) এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার শিক্ষাগত অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক স্পর্শ করে। এর মধ্য দিয়ে ডিআইআইটি শিক্ষা, উদ্ভাবন ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ড এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি)-এর গভর্নিং বডির সভাপতি  প্রফেসর ড. মোহাম্মদ আল আমিন, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইআইটির উপদেষ্টা প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত  হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীগণ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ বলেন, বর্তমান সরকার দেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণে ও আন্তর্জাতিক বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রতিবছর দুই লক্ষ দক্ষ গ্র্যাজুয়েট তৈরির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আমরা বছরে ৫০ হাজার কারিগরি দক্ষতাসম্পন্ন নারী ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নিয়েছি। ডেফোডিল ইন্সটিটিউট অব আইটি (ডিআইআইটি)র মত প্রতিষ্ঠানগুলো দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আশা প্রকাশ করছি।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ সবুর খান বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে তৃনমূল পর্যায়ে উচ্চশিক্ষা বিস্তার লাভ করেছে। ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠানটির শিক্ষাগত উৎকর্ষ, উদ্ভাবন এবং শিল্পমুখী শিক্ষার পথে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow