মা–বাবার কবর জিয়ারত করে সফর শুরু পরিবেশমন্ত্রীর

মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ফেনীতে তিন দিনের সফরের কার্যক্রম শুরু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেন তিনি। রাত ১০টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার নিজ এলাকায় পৌঁছান। রোববার সকালে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সফরসূচি অনুযায়ী, রোববার (৮ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন মন্ত্রী। বিকেলে তিনি সোনাগাজী উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। পরে সোনাগাজীতে আয়োজিত একটি ইফতার মাহফিলেও অংশ নেওয়ার কথা রয়েছে। সোমবার (৯ মার্চ) দাগনভূঞা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন মন্ত্রী। একই দিন স্থানীয় একটি ইফতার মাহফিলেও অংশগ্রহণ করবেন তিনি। সফরের শেষ দিন মঙ্গলবার (১০ মার্চ) সকালে ফেনীবাসীর দীর্ঘ দিনের চাওয়া মুসাপুরে ভেঙ্গে যাওয়া স্লুইসগেট পরিদর্শন করবেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক

মা–বাবার কবর জিয়ারত করে সফর শুরু পরিবেশমন্ত্রীর
মা–বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে ফেনীতে তিন দিনের সফরের কার্যক্রম শুরু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেন তিনি। রাত ১০টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার নিজ এলাকায় পৌঁছান। রোববার সকালে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত মাধ্যমে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। সফরসূচি অনুযায়ী, রোববার (৮ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন মন্ত্রী। বিকেলে তিনি সোনাগাজী উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। পরে সোনাগাজীতে আয়োজিত একটি ইফতার মাহফিলেও অংশ নেওয়ার কথা রয়েছে। সোমবার (৯ মার্চ) দাগনভূঞা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন মন্ত্রী। একই দিন স্থানীয় একটি ইফতার মাহফিলেও অংশগ্রহণ করবেন তিনি। সফরের শেষ দিন মঙ্গলবার (১০ মার্চ) সকালে ফেনীবাসীর দীর্ঘ দিনের চাওয়া মুসাপুরে ভেঙ্গে যাওয়া স্লুইসগেট পরিদর্শন করবেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, মন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেনী ও দাগনভূঞায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow