মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ (২৪ এপ্রিল) রাত সাড়ে আটার দিকে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’র ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ এ অভিনেতা মৃত্যুতে শোক প্রকাশ করে জনিয়েছে, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ- এর সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিষয়টি তার ছেলে তাছফিক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। আরও পড়ুন:১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক, গুপ্ত খবর প্রকাশ করলেন অভিনেতা রাসেল সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎ  পরিবার সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হ

মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, কৌতুক অভিনেতা তারিকুজ্জামান তপন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আজ (২৪ এপ্রিল) রাত সাড়ে আটার দিকে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’র ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ এ অভিনেতা মৃত্যুতে শোক প্রকাশ করে জনিয়েছে, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ- এর সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিষয়টি তার ছেলে তাছফিক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান।

আরও পড়ুন:
১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক, গুপ্ত খবর প্রকাশ করলেন অভিনেতা রাসেল 
সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎ 

পরিবার সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। পরে চিকিৎসকেরা জানান, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এরই মধ্যে তার তিন দফা কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে তারিকুজ্জামান তপন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কৌতুক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ অসংখ্য নাটক ও সিনেমায় তিনি কাজ করেছেন।

এইআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow