মার্কিন-ইসরায়েলি হামলায় গোলাম রেজা সোলেইমানি নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেইমানি নিহত হয়েছেন। তারা এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সোলেইমানি ইরানের সামরিক কাঠামোর একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। তাকে একটি বিশ্বাসঘাতকতামূলক অভিযানে হত্যা করা হয়েছে। গোলাম রেজা সোলেইমানি ইরানের সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এ বাহিনীর অবকাঠামো উন্নয়ন, সামাজিক সহায়তা কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছেন। এর আগে ইসরায়েল দাবি করে, তেহরানে বিমান হামলায় সোলেইমানির পাশাপাশি ইরানের নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিও নিহত হয়েছেন। তবে ইরান এখনো লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।  

মার্কিন-ইসরায়েলি হামলায় গোলাম রেজা সোলেইমানি নিহত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেইমানি নিহত হয়েছেন। তারা এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সোলেইমানি ইরানের সামরিক কাঠামোর একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন। তাকে একটি বিশ্বাসঘাতকতামূলক অভিযানে হত্যা করা হয়েছে।

গোলাম রেজা সোলেইমানি ইরানের সামরিক বাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন।

বাসিজ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এ বাহিনীর অবকাঠামো উন্নয়ন, সামাজিক সহায়তা কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছেন।

এর আগে ইসরায়েল দাবি করে, তেহরানে বিমান হামলায় সোলেইমানির পাশাপাশি ইরানের নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিও নিহত হয়েছেন। তবে ইরান এখনো লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow