মার্কিন ঘাঁটির আশপাশ ছাড়তে জনগণকে ইরানের আলটিমেটাম 

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় সেসব এলাকার আশপাশ থেকে বেসামরিক জনগণকে সরে যেতে আলটিমেটাম দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলোর আশপাশে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক জনগণকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার অভিযোগও করা হয়। যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে একাধিকবার এ ধরনের সতর্কতা দিয়েছে আইআরজিসি। এর আগে ১৪ মার্চ মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার আশপাশে বসবাসকারীদের এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছিল। তবে সর্বশেষ সতর্কবার্তায় নির্দিষ্ট কোনো এলাকা বা স্থানের নাম উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের সতর্কতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

মার্কিন ঘাঁটির আশপাশ ছাড়তে জনগণকে ইরানের আলটিমেটাম 

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অবস্থান ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় সেসব এলাকার আশপাশ থেকে বেসামরিক জনগণকে সরে যেতে আলটিমেটাম দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার (২৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলোর আশপাশে অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক জনগণকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার অভিযোগও করা হয়।

যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে একাধিকবার এ ধরনের সতর্কতা দিয়েছে আইআরজিসি। এর আগে ১৪ মার্চ মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার আশপাশে বসবাসকারীদের এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছিল।

তবে সর্বশেষ সতর্কবার্তায় নির্দিষ্ট কোনো এলাকা বা স্থানের নাম উল্লেখ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের সতর্কতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow