চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের দোকানে আগুনে ২ কর্মচারী নিহত

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় ‘কেবি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতরা হলেন—পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা জানান, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করা ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। মার্কেট কাম রেসিডেন্স টাইপের ১২তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। আমরা ওই ফ্লোরেই আগুনকে সীমাবদ্ধ রাখতে সক্ষম হই। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)

চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের দোকানে আগুনে ২ কর্মচারী নিহত

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় ‘কেবি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন—পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা জানান, সকাল ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করা ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। মার্কেট কাম রেসিডেন্স টাইপের ১২তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। আমরা ওই ফ্লোরেই আগুনকে সীমাবদ্ধ রাখতে সক্ষম হই।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow