মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় বসবাসকারী লোকজনকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে দূতাবাসের কাছাকাছি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এটি একটি অস্থায়ী সতর্কতামূলক পদক্ষেপ। সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। এর আগে, বুধবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘তাৎক্ষণিকভাবে’ কাতার ছাড়ার আহ্বান জানায় দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় তারা জানায়, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘যদি নিরাপদ হয়, তাহলে মার্কিন নাগরিকদের এখনই কাতার ত্যাগ করা উচিত।’ বার্তায় আরও জানানো হয়েছে, কাতারের আকাশসীমা ও সামুদ্রিক রুট বর্তমানে বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত সালওয়া স্থলসীমান্ত খোলা রয়েছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। চলত

মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় বসবাসকারী লোকজনকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা বজায় রাখার অংশ হিসেবে দূতাবাসের কাছাকাছি এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এটি একটি অস্থায়ী সতর্কতামূলক পদক্ষেপ। সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে, বুধবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘তাৎক্ষণিকভাবে’ কাতার ছাড়ার আহ্বান জানায় দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক জরুরি বার্তায় তারা জানায়, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ থেকে অ-জরুরি মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘যদি নিরাপদ হয়, তাহলে মার্কিন নাগরিকদের এখনই কাতার ত্যাগ করা উচিত।’

বার্তায় আরও জানানো হয়েছে, কাতারের আকাশসীমা ও সামুদ্রিক রুট বর্তমানে বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত সালওয়া স্থলসীমান্ত খোলা রয়েছে।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ইরান উপসাগরীয় কয়েকটি দেশের ওপর হামলা জোরদার করেছে। এসব হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাও রয়েছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow