মার্কিন দূতাবাসের কাছে গোয়েন্দা ড্রোন ভূপাতিত, নিরাপত্তা জোরদার

মার্কিন দূতাবাসের কাছে একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় নজরদারির সময় ড্রোনটি ভূপাতিত করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে উড়তে থাকা একটি নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি কীভাবে ভূপাতিত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রয়টার্স জানিয়েছে, ঘটনাটির সময় মার্কিন দূতাবাস ও ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এদিকে ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এ ধরনের প্রস্তুতির খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে, যার লক্ষ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা ভাঙা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছ

মার্কিন দূতাবাসের কাছে গোয়েন্দা ড্রোন ভূপাতিত, নিরাপত্তা জোরদার

মার্কিন দূতাবাসের কাছে একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় নজরদারির সময় ড্রোনটি ভূপাতিত করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে উড়তে থাকা একটি নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটি কীভাবে ভূপাতিত করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রয়টার্স জানিয়েছে, ঘটনাটির সময় মার্কিন দূতাবাস ও ইরাকের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

এদিকে ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর এ ধরনের প্রস্তুতির খবরে বৈশ্বিক বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে, যার লক্ষ্য তেহরানের সঙ্গে চলমান অচলাবস্থা ভাঙা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস বা সেন্টকমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ খবর প্রকাশের পর বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি হয়েছে, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ২.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারের কাছাকাছি পৌঁছায়। বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির ব্রেন্টের দামও প্রায় ২ শতাংশ বেড়ে ১১৩ ডলারের আশপাশে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow