মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ছেড়ে যাওয়ার আহ্বান
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করতে এই ১৪ দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। এর আগে দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব ধরনের কনস্যুলার পরিষেবা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদিতে অবস্থিত বিভিন্ন মিশনে তাদের সকল সেবা বাতিলের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সব রুটিন এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং জেদ্দা, রিয়াদ এবং দাহরামসহ রাজ্যের বেশ কয়েকটি মিশনে ‘আশ্রয়স্থল’ কার্যকর করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর
মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করতে এই ১৪ দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।
এই দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এর আগে দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব ধরনের কনস্যুলার পরিষেবা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদিতে অবস্থিত বিভিন্ন মিশনে তাদের সকল সেবা বাতিলের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।
সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সব রুটিন এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং জেদ্দা, রিয়াদ এবং দাহরামসহ রাজ্যের বেশ কয়েকটি মিশনে ‘আশ্রয়স্থল’ কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলুন। সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
টিটিএন
What's Your Reaction?