আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, কেড়েও নেয় : মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আল্লাহ মানুষকে আজকে ক্ষমতা দেয়, কালকে ক্ষমতা কেড়ে নেয়। ক্ষমতা আজকে আছে কালকে নাই। সে মানুষটা ভালো, যিনি ক্ষমতা পাওয়ার পর মানুষের প্রতি সহমর্মী হয়, হিংসা-বিদ্বেষ ভুলে যায় এবং মানুষের প্রতি নত হয়। আজকে যারা ক্ষমতায় আসছেন তারা আমাদের ভাই। আমরা আশা করব আপনারা জনগণের প্রতি দরদি হবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলার শর্শদিতে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, আপনারা জনগণের দুঃখ দুর্দশায় পাশে থাকবেন। আপনারা যদি ন্যায়সঙ্গতভাবে কাজ করেন তাহলে আপনারা আমাদের আগের মতো সহকর্মী হিসেবে পাবেন। আর যদি আমরা দেখি আপনারা কোনো ভুল করছেন তাহলে আমরা আপনাদের ভুল ধরব, প্রতিবাদ করব। শর্শদি বাজার কনভেনশনহলে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, এবি পার্টির জেলার নে
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আল্লাহ মানুষকে আজকে ক্ষমতা দেয়, কালকে ক্ষমতা কেড়ে নেয়। ক্ষমতা আজকে আছে কালকে নাই। সে মানুষটা ভালো, যিনি ক্ষমতা পাওয়ার পর মানুষের প্রতি সহমর্মী হয়, হিংসা-বিদ্বেষ ভুলে যায় এবং মানুষের প্রতি নত হয়। আজকে যারা ক্ষমতায় আসছেন তারা আমাদের ভাই। আমরা আশা করব আপনারা জনগণের প্রতি দরদি হবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফেনী সদর উপজেলার শর্শদিতে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আপনারা জনগণের দুঃখ দুর্দশায় পাশে থাকবেন। আপনারা যদি ন্যায়সঙ্গতভাবে কাজ করেন তাহলে আপনারা আমাদের আগের মতো সহকর্মী হিসেবে পাবেন। আর যদি আমরা দেখি আপনারা কোনো ভুল করছেন তাহলে আমরা আপনাদের ভুল ধরব, প্রতিবাদ করব।
শর্শদি বাজার কনভেনশনহলে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, এবি পার্টির জেলার নেতা মাষ্টার আহসান উল্লাহ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারিক ইকবাল মনি, তাঁতী দলের জেলা শাখার সদস্য সচিব ইয়াসিন বাবু, কৃষক দলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলনের নেতা মীর হোসেন মীরু ও ইউনিয়ন যুবদল নেতা কাজী ফারুক প্রমুখ।
এর আগে দুপুরে এবি পার্টির জেলা কার্যালয়ে সংগঠনের ছাত্র সংগঠন ছাত্রপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে সদস্য সচিব রাফসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন এবিপার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, অর্থ সম্পাদক মাষ্টার শাহীন সুলতানী প্রমুখ।
What's Your Reaction?