মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

গ্রাহকদের আরও আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা দিতে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে মার্কেন্টাইল ব্যাংকের নয়াবাজার শাখা। রোববার (২৬ জুলাই) নতুন কার্যালয়ে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। এ সময় স্থানীয় ব্যবসায়ী আলহাজ মো. নুরুল আমীন, মো. মনির হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও ডা. চৌধুরী গোলাম সোবহানী বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ, নয়াবাজার শাখার প্রধান মো. জিল্লুর রহমান, বিভিন্ন শাখার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক গ্রাহক ও ব্যবসায়ী। মার্কেন্টাইল ব্যাংকের নয়াবাজার শাখার নতুন ঠিকানা হলো— সোলাম্বিয়া চৌধুরী মার্কেট, হোল্ডিং নং-৩০, জিন্দাবাহার ১ম লেন, নয়াবাজার, ওয়ার্ড-৩২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, কোতোয়ালি, ঢাকা-১১০০।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow