মালদ্বীপ প্রবাসীদের জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন
মালদ্বীপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মালে’সহ বিভিন্ন দ্বীপের বড় বড় খেলার মাঠ ও মসজিদগুলোতে সকাল থেকেই ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। সকাল ৭টায় মালদ্বীপের বিভিন্ন মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও এই ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এদিন প্রবাসী বাংলাদেশিরা ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হন। ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে অনেকেই তাদের সঙ্গে ছবি তোলেন এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেন। প্রবাসীরা জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয় ও মুসলিম উম্মাহর কষ্টের কারণে এবারের ঈদ পুরোপুরি আনন্দের ছিল না। ফিলিস্তিনের অসহায় মানুষের কথা মনে করে অনেক প্রবাসীর চোখেই অশ্রু ও আবেগ দেখা যায়। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা জানান, এবারের ঈদে আমরা শুধু আনন্দ নয়, বরং মানবতা ও সহমর্মিতার বার্তাও তুলে ধরতে চেয়েছি। ঈদের এই পবিত্র দিনে ফি
মালদ্বীপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মালে’সহ বিভিন্ন দ্বীপের বড় বড় খেলার মাঠ ও মসজিদগুলোতে সকাল থেকেই ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়।
সকাল ৭টায় মালদ্বীপের বিভিন্ন মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও এই ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
এদিন প্রবাসী বাংলাদেশিরা ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হন। ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে অনেকেই তাদের সঙ্গে ছবি তোলেন এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেন।
প্রবাসীরা জানান, গাজায় চলমান মানবিক বিপর্যয় ও মুসলিম উম্মাহর কষ্টের কারণে এবারের ঈদ পুরোপুরি আনন্দের ছিল না। ফিলিস্তিনের অসহায় মানুষের কথা মনে করে অনেক প্রবাসীর চোখেই অশ্রু ও আবেগ দেখা যায়।
মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা জানান, এবারের ঈদে আমরা শুধু আনন্দ নয়, বরং মানবতা ও সহমর্মিতার বার্তাও তুলে ধরতে চেয়েছি। ঈদের এই পবিত্র দিনে ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার প্রতীকী বার্তা দিতেই আমাদের এই একত্রিত হওয়া।
পরিবার-পরিজন থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রবাসীরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ খাবার বিতরণ করা হয়। প্রবাসীদের উপস্থিতিতে মুখর ছিল বিভিন্ন মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।
ঈদের নামাজ শেষে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ত্যাগ, সম্প্রীতি ও মানবতার শিক্ষা নিয়ে পালিত এবারের ঈদে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশই ছিল সবচেয়ে আলোচিত ও প্রশংসিত বিষয়।
এমআরএম
What's Your Reaction?