মালয়েশিয়ার সেরেমবানে বইয়ের দোকান ও পাহাড়ি বনাঞ্চলে আগুন

মালয়েশিয়ার সেরেমবান এলাকায় একটি দুইতলা বইয়ের দোকান ও একটি পাহাড়ি বনাঞ্চলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দমকল বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (২২ মার্চ) রাত ৯টার দিকে জালান দাতুক স্যেহ আহমদ সড়কের পাশে অবস্থিত একটি দুইতলা বইয়ের দোকানে আগুন লাগে। একই সময় তামান বুকিতি এলাকায় একটি পাহাড়ি বনেও আগুন লাগে। জাবাতান বোম্বা দান পেনিয়েলামাত মালয়েশিয়ার (জেবিপিএম) নেগেরি সেম্বিলান শাখার সিনিয়র অপারেশনস কমান্ডার মোহদ হানাফি ওয়াহিদ জানান, সেরেমবান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন এবং সেরেমবান স্টেশনের কর্মীরা আগুন নেভাতে সক্রিয়ভাবে কাজ করছেন। দমকল বাহিনীর আরেক কর্মকর্তা মুহাম্মদ সিয়াজওয়ান তাজউদ্দিন জানান, সেনাওয়াং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সাতজন সদস্য সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। অন্ধকারের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আগুন পাহাড়ি বনাঞ্চলে ছড়িয়ে পড়লেও সেটি নিকটবর্তী আবাসিক এলাকায় বড় ধরনের হুমকি সৃষ্টি করেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিএ

মালয়েশিয়ার সেরেমবানে বইয়ের দোকান ও পাহাড়ি বনাঞ্চলে আগুন

মালয়েশিয়ার সেরেমবান এলাকায় একটি দুইতলা বইয়ের দোকান ও একটি পাহাড়ি বনাঞ্চলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দমকল বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২২ মার্চ) রাত ৯টার দিকে জালান দাতুক স্যেহ আহমদ সড়কের পাশে অবস্থিত একটি দুইতলা বইয়ের দোকানে আগুন লাগে। একই সময় তামান বুকিতি এলাকায় একটি পাহাড়ি বনেও আগুন লাগে।

jagonews24

জাবাতান বোম্বা দান পেনিয়েলামাত মালয়েশিয়ার (জেবিপিএম) নেগেরি সেম্বিলান শাখার সিনিয়র অপারেশনস কমান্ডার মোহদ হানাফি ওয়াহিদ জানান, সেরেমবান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন এবং সেরেমবান স্টেশনের কর্মীরা আগুন নেভাতে সক্রিয়ভাবে কাজ করছেন।

দমকল বাহিনীর আরেক কর্মকর্তা মুহাম্মদ সিয়াজওয়ান তাজউদ্দিন জানান, সেনাওয়াং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সাতজন সদস্য সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। অন্ধকারের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

jagonews24

তিনি আরও বলেন, আগুন পাহাড়ি বনাঞ্চলে ছড়িয়ে পড়লেও সেটি নিকটবর্তী আবাসিক এলাকায় বড় ধরনের হুমকি সৃষ্টি করেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow