মিছিলে ছাত্রলীগের স্লোগান ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল দাবিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়ক ও রামগতি উপজেলায় মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের ব্যানারে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কে ১০-১২ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। আরও পড়ুন দেশের প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস জাবি: উপাচার্য রামগতি উপজেলায় প্রত্যন্ত এলাকাতেও উপজেলা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আরও পড়ুন ছাত্রলীগের অপসংস্কৃতিতে কেউ ফিরে যেতে পারবে না: সারজিস আলম এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘মিছিলের বিষয়টি শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ

মিছিলে ছাত্রলীগের স্লোগান ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল দাবিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়ক ও রামগতি উপজেলায় মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের ব্যানারে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কে ১০-১২ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন।

রামগতি উপজেলায় প্রত্যন্ত এলাকাতেও উপজেলা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়।

মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘মিছিলের বিষয়টি শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, প্রত্যন্ত অঞ্চলে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। ঘটনাটি সকালে ঘটেছে। তাদের গ্রেফতারে আমরা কাজ করছি।

কাজল কায়েস/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow