মিড-ডে মিলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিক্ষার্থী

ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলায় স্কুলের মিড-ডে মিলের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় অন্তত ১৫০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।  এনডিটিভির শুক্রবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সাহারসার মহিশি ব্লকের বালুয়াহা মিডল স্কুলে। বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থার সরবরাহ করা মিড-ডে মিল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। খাবার পরিবেশনের সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। এরপর অল্প সময়ের মধ্যেই একের পর এক শিক্ষার্থী পেটব্যথার অভিযোগ করতে শুরু করে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর জেলা প্রশাসক (ডিএম) সংশ্লিষ্ট এনজিওর রান্নাঘরে তদন্ত দল পাঠিয়েছেন। ওই কেন্দ্র থেকেই এলাকার কয়েকটি স্কুলের জন্য মিড-ডে মিল প্রস্তুত করা হয়। এ ঘটনার পর আবারও ভারতের মিড-ডে মিল কর্মসূচির খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য প্রস্তুত খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং সরবরাহ ব্যবস্থার

মিড-ডে মিলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিক্ষার্থী

ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলায় স্কুলের মিড-ডে মিলের খাবারে সাপের বাচ্চা পাওয়ার ঘটনায় অন্তত ১৫০ জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

এনডিটিভির শুক্রবার (৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সাহারসার মহিশি ব্লকের বালুয়াহা মিডল স্কুলে। বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থার সরবরাহ করা মিড-ডে মিল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল।

খাবার পরিবেশনের সময় এক শিক্ষার্থীর প্লেটে সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। এরপর অল্প সময়ের মধ্যেই একের পর এক শিক্ষার্থী পেটব্যথার অভিযোগ করতে শুরু করে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর জেলা প্রশাসক (ডিএম) সংশ্লিষ্ট এনজিওর রান্নাঘরে তদন্ত দল পাঠিয়েছেন। ওই কেন্দ্র থেকেই এলাকার কয়েকটি স্কুলের জন্য মিড-ডে মিল প্রস্তুত করা হয়।

এ ঘটনার পর আবারও ভারতের মিড-ডে মিল কর্মসূচির খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের জন্য প্রস্তুত খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং সরবরাহ ব্যবস্থার ওপর কঠোর নজরদারি জরুরি।

ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের (এমএইচআরডি) নির্দেশিকা অনুযায়ী, মিড-ডে মিল প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি, বিশুদ্ধ পানি ব্যবহার, রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাবারের মান নিশ্চিত করা বাধ্যতামূলক। পাশাপাশি রান্না ও পরিবেশনের আগে খাবার পরীক্ষা করার নির্দেশনাও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow