মিরপুর এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মিরপুর বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানা ৫৬ জন, পল্লবী থানা ৩৩ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৭ জন, দারুস সালাম থানা ১৪ জন, ভাষানটেক থানা ৫ জন ও রূপনগর থানা ১৩ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এমএএইচ/

মিরপুর এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মিরপুর বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, বুধবার (৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানা ৫৬ জন, পল্লবী থানা ৩৩ জন, কাফরুল থানা ১৫ জন, শাহআলী থানা ১৭ জন, দারুস সালাম থানা ১৪ জন, ভাষানটেক থানা ৫ জন ও রূপনগর থানা ১৩ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow