‘মির্জা ফখরুলকে আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে চাই’
জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘আমাদের দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাকে রাষ্ট্রপতি হিসেবে আগামী ২০ তারিখে নির্বাচিত করতে চাই, ইনশাআল্লাহ।’ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। চিফ হুইপ বলেন, বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলীয় জোটের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে চান তারা। তিনি জানান, মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন এবং তার
জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘আমাদের দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাকে রাষ্ট্রপতি হিসেবে আগামী ২০ তারিখে নির্বাচিত করতে চাই, ইনশাআল্লাহ।’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলীয় জোটের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে চান তারা।
তিনি জানান, মির্জা ফখরুলের মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং সমর্থক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।
তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদও রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন এবং তার পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদে কে আসবেন—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এ বিষয়ে এই মুহূর্তে দলের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
What's Your Reaction?