মিশিগানে বামের সভাপতি ইব্রাহিম চৌধুরী, সম্পাদক লুৎফুল বারী নিয়ন
যুক্তরাষ্ট্রের মিশিগানে অভিবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বর্তমান সভাপতি ইব্রাহিম চৌধুরী জাবেদকে পুনরায় সভাপতি হিসেবে বহাল রাখা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুৎফুল বারী নিয়ন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জসিম চৌধুরী। আরও পড়ুন জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ মিশিগান স্টেইটের ওয়ারেন সিটি স্কয়ারে আয়োজিত সংগঠনের ১৭তম বাংলাদেশ-আমেরিকান ফেস্টিভালের সমাপনী পর্বে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার আহাদ আহমদ উপস্থিত সদস্যদের সামনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। তিনি জানান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইব্রাহিম চৌধুরী জাবেদ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হবে সেবা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা। তিনি বলেন, সংগঠনের সকল সদস্য ও শ
যুক্তরাষ্ট্রের মিশিগানে অভিবাসীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে বর্তমান সভাপতি ইব্রাহিম চৌধুরী জাবেদকে পুনরায় সভাপতি হিসেবে বহাল রাখা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুৎফুল বারী নিয়ন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জসিম চৌধুরী।
মিশিগান স্টেইটের ওয়ারেন সিটি স্কয়ারে আয়োজিত সংগঠনের ১৭তম বাংলাদেশ-আমেরিকান ফেস্টিভালের সমাপনী পর্বে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার আহাদ আহমদ উপস্থিত সদস্যদের সামনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
তিনি জানান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইব্রাহিম চৌধুরী জাবেদ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মূল লক্ষ্য হবে সেবা, ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা।
তিনি বলেন, সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা, সমর্থন এবং দিকনির্দেশনায় নতুন কমিটি সংগঠনের লক্ষ্য, মূল্যবোধ ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে। একই সঙ্গে মিশিগানে বসবাসরত অভিবাসী বাংলাদেশি- আমেরিকানদের স্বার্থ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য লালন এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
নতুন কমিটি ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন আহাদ মোহাম্মদ, মতিন চৌধুরী, সুমন কবির, মীর রশি, শারমিন তানিম, তাহমিদ হাসান চৌধুরীসহ সংগঠনের প্রতিষ্ঠাতা, সাবেক ও বর্তমান নেতারা।
প্রবাসী বাংলাদেশিদের প্রাণের এই আয়োজনে দুই দিনব্যাপী ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পারিবারিক মিলনমেলা, শিশু-কিশোরদের পরিবেশনা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম। নতুন কমিটি ঘোষণা এবং আনন্দ আয়োজনের মধ্য দিয়ে এবারের বাংলাদেশ-আমেরিকান ফেস্টিভাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এমআরএম
What's Your Reaction?
