মিয়ানমার নাগরিক পরিচয়ে পালানোর চেষ্টা, বড় সাজ্জাদের ‘সহযোগী’ গ্রেফতার
বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘সহযোগী’ গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। গোলাম সারোয়ার চট্টগ্রামের সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন কথায় কথায় ‘গুলি ছোড়েন’ চট্টগ্রামের সাজ্জাদ চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেফতার করা হয়। তিনি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা
বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘সহযোগী’ গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। গোলাম সারোয়ার চট্টগ্রামের সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেফতার করা হয়।
তিনি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।
এমডিআইএইচ/এসএনআর
What's Your Reaction?
