মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ২২ জন আটক

চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল মোড়কে থাকা ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার, পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট এবং ২২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে। সোমবার (১৩ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র বিএডিসির রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বহির্নোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত তিনটি বোট ও ২২ জনকে আটক করা হয়। কোস্টগার্

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ২২ জন আটক

চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নকল মোড়কে থাকা ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার, পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট এবং ২২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।

সোমবার (১৩ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র বিএডিসির রাসায়নিক সারের নকল মোড়ক ব্যবহার করে সার ও সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বহির্নোঙর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

অভিযানের সময় সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট এবং বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারে ব্যবহৃত তিনটি বোট ও ২২ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা পণ্য ও বোটের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow