মুজিবনগরে ডিলারের কারসাজি, জরিমানা ৩০ হাজার

মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুর বাজার এলাকায় চাষিদের কাছে সার বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বিক্রির সময় ৪০ বস্তা সার আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহামা অভিযান পরিচালনা করেন। অভিযানে সার পাচার চেষ্টার অভিযোগে মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফয়সাল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, ভরা মৌসুমেই সরকারি ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে সোমবার দুপুরে ফয়সাল টেড্রার্সের গুদাম থেকে গাড়ি ভর্তি করে ২০ বস্তা টিএসপি এবং ২০ বস্তা ইউরিয়া সার পাচার করা হচ্ছিল। এমন অভিযোগে সার ভর্তি গাড়ি আটকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সার পাচারের দায়ে ফয়সাল ট্রেডার্সের মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, ‘স্থানীয়দের জব্দকৃত ৪০ বস্তা সার ডিলারের গুদামে ফেরত দেওয়া হয়েছে। যা কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’ আসিফ ইকবাল/এএইচ

মুজিবনগরে ডিলারের কারসাজি, জরিমানা ৩০ হাজার

মেহেরপুরের মুজিবনগরের দারিয়াপুর বাজার এলাকায় চাষিদের কাছে সার বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বিক্রির সময় ৪০ বস্তা সার আটক করেছে এলাকাবাসী।

খবর পেয়ে সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহামা অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার পাচার চেষ্টার অভিযোগে মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফয়সাল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সূত্র জানায়, ভরা মৌসুমেই সরকারি ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে সোমবার দুপুরে ফয়সাল টেড্রার্সের গুদাম থেকে গাড়ি ভর্তি করে ২০ বস্তা টিএসপি এবং ২০ বস্তা ইউরিয়া সার পাচার করা হচ্ছিল। এমন অভিযোগে সার ভর্তি গাড়ি আটকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সার পাচারের দায়ে ফয়সাল ট্রেডার্সের মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, ‘স্থানীয়দের জব্দকৃত ৪০ বস্তা সার ডিলারের গুদামে ফেরত দেওয়া হয়েছে। যা কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’

আসিফ ইকবাল/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow