মুন্সীগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাপস কুমার পাল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বাসুদেব ধর এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ ড. তাপস চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রতন দত্ত, সদস্য অ্যাডভোকেট অজয় চক্রবর্তী এবং অধ্যাপক রতন সুর সাজু।
এসময় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন পরিষদকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাপস কুমার পাল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বাসুদেব ধর এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ ড. তাপস চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রতন দত্ত, সদস্য অ্যাডভোকেট অজয় চক্রবর্তী এবং অধ্যাপক রতন সুর সাজু।
এসময় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন পরিষদকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মণ্ডল দুলাল, মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, সাবেক সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, বলরাম বাহাদুর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার ও সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, পৌর পূজা পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুরসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী থাকায় কমিটি ঘোষণা দেননি কেন্দ্রীয় নেতারা।