ক্যাম্পাসে বোমা ফেলতে নেতানিয়াহুকে আহ্বান জানানোয় শিক্ষার্থী গ্রেফতার
হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ‘মজা করে’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্যাম্পাসে ‘বোমা ফেলার’ আহ্বান জানানোয় গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এফআইইউ) এক নারী শিক্ষার্থী। গ্রেফতার হওয়া ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলা সালদানা বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্ড আদালতে হাজির হন। এর আগে বুধবার (১৩ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সালদানা প্রায় ২১৫ জন শিক্ষার্থী থাকা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে হুমকিমূলক বার্তা দেন। ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে শুক্রবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিতব্য একটি ইভেন্ট নিয়ে আলোচনা করছিলেন। গণমাধ্যমের হাতে আসা স্ক্রিনশটে দেখা যায়, সালদানা ওই ইভেন্টটি পুনঃনির্ধারণ করতে চেয়েছিলেন ও লিখেছিলেন, [ইসরায়েলের বেঞ্জামিন] নেতানিয়াহু, যদি তুমি আমাকে শুনতে পাও, তাহলে আমাদের ক্যাপস্টোন শিক্ষার্থীদের জন্য ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে কিছু বোমা ফেলো। তিনি আরও লিখেছিলেন, ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে একটি বোমা থাকবে ও এ ঘটনায় জনাথনের দোষ হবে। গ্রুপ চ্যাটের আরেক শিক্ষার্থীকে উদ্দেশ করে এই কথা বল
হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে ‘মজা করে’ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্যাম্পাসে ‘বোমা ফেলার’ আহ্বান জানানোয় গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (এফআইইউ) এক নারী শিক্ষার্থী।
গ্রেফতার হওয়া ২৩ বছর বয়সী গ্যাব্রিয়েলা সালদানা বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বন্ড আদালতে হাজির হন। এর আগে বুধবার (১৩ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সালদানা প্রায় ২১৫ জন শিক্ষার্থী থাকা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে হুমকিমূলক বার্তা দেন। ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে শুক্রবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিতব্য একটি ইভেন্ট নিয়ে আলোচনা করছিলেন।
গণমাধ্যমের হাতে আসা স্ক্রিনশটে দেখা যায়, সালদানা ওই ইভেন্টটি পুনঃনির্ধারণ করতে চেয়েছিলেন ও লিখেছিলেন, [ইসরায়েলের বেঞ্জামিন] নেতানিয়াহু, যদি তুমি আমাকে শুনতে পাও, তাহলে আমাদের ক্যাপস্টোন শিক্ষার্থীদের জন্য ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে কিছু বোমা ফেলো।
তিনি আরও লিখেছিলেন, ওশান ব্যাংক কনভোকেশন সেন্টারে একটি বোমা থাকবে ও এ ঘটনায় জনাথনের দোষ হবে। গ্রুপ চ্যাটের আরেক শিক্ষার্থীকে উদ্দেশ করে এই কথা বলেছিলেন সালদানা।
বার্তাটি প্রকাশ পাওয়ার পর গ্রুপের শিক্ষার্থীরা বিষয়টিকে রসিকতা হিসেবে নেননি। পরে সালদানা লিখেছিলেন, আমি একটি বোকা রসিকতা লিখেছি, যা করা উচিত হয়নি।
বিচারক মিনডি এস. গ্লেজারের সামনে হাজির হলে তিনি সালদানাকে বলেন, এ ধরনের বার্তা কোনোভাবেই মজার নয়।
বিচারক বলেন, আপনি এটিকে রসিকতা হিসেবে বলছেন, আমি তা বুঝতে পারি। কিন্তু একজন নিরপেক্ষ মানুষের কাছে এটি রসিকতা নয় ও এটি সম্ভাব্য অপরাধের যথেষ্ট ভিত্তি তৈরি করে। আমি বলছি না যে এটি বিচারপর্বে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে, তবে এই শুনানির জন্য এটি যথেষ্ট।
সালদানার বিরুদ্ধে হত্যা বা শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে বিচারক জানান, ‘বিদ্বেষমূলক উদ্দেশ্য’ প্রমাণের মতো পর্যাপ্ত ভিত্তি তিনি পাননি।
আদালত তার জামিনের জন্য ৫ হাজার ডলার দিতে হবে বলে নির্ধারণ করেছেন।
এক বিবৃতিতে এফআইইউ জানায়, বিশ্ববিদ্যালয়ের একটি নির্ধারিত ইভেন্টকে কেন্দ্র করে বিশ্বাসযোগ্য ও তাৎক্ষণিক সহিংসতার হুমকি দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অনুযায়ী, অভিযুক্ত নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান উল্লেখ করেছিলেন।
চলমান তদন্ত ও ফেডারেল শিক্ষার্থী গোপনীয়তা আইনের কারণে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় আর কোনো মন্তব্য করেনি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের জন্য এখন আর কোনো হুমকি নেই।
সূত্র: এনবিসি
এসএএইচ
What's Your Reaction?