মুশফিকের সঙ্গে কী নিয়ে ঝামেলা বেঁধেছিল পাকিস্তান অধিনায়কের?
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিন শেষ চালকের আসনে টাইগাররা। তৃতীয় দিনে সেঞ্চুরি করা স্বাগতিক ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে বাকযুদ্ধ হয় পাকিস্তান অধিনায়ক শান মাসুদের। দিন শেষে তাইজুল ইসলাম জানিয়েছেন, কী হয়েছিল তখন। চা বিরতির ঠিক আগে ওভার চলাকালীন শান মাসুদকে দেখা যায় মুশফিকের দিকে এগিয়ে কিছু একটা বলতে। মুশফিক শুরুতে যেন বুঝে উঠতে পারছিলেন না। পরে তিনিও জবাব দেন। এরপর মাসুদের পালটা জবাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উইকেটের অন্য প্রান্ত থেকে তাইজুল তখন গিয়ে এগিয়ে গিয়ে মুশফিকের পাশে দাঁড়ান। মাসুদের সঙ্গে তার কথার লড়াই চলতে থাকে কিছুক্ষণ। পরে স্ট্রাইকে থাকা তাইজুলকে স্লিপ থেকে এগিয়ে গিয়ে তাকে কিছু একটা বলেন সৌদ শাকিল। তাইজুলও জবাব দেন শাকিলের দিকে এগিয়ে গিয়ে। ম্যাচ শেষে এই ঘটনা ব্যাখায় তাইজুল বলেন, ‘এটা আসলে আপনি যখন ম্যাচে নামবেন, আসলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তারাও অনেক সময় ধরে ফিল্ডিং করছিল, হয়তো টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। মুশি ভাই তো এমন কোনো কিছু বলেননি। নরমালি আম্পায়ারের সাথে কথা বলছিলেন। কিন্তু ও (মাসুদ) কী বুঝেছে, না বুঝেছে… ও রিঅ্যাক্ট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিন শেষ চালকের আসনে টাইগাররা। তৃতীয় দিনে সেঞ্চুরি করা স্বাগতিক ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে বাকযুদ্ধ হয় পাকিস্তান অধিনায়ক শান মাসুদের। দিন শেষে তাইজুল ইসলাম জানিয়েছেন, কী হয়েছিল তখন।
চা বিরতির ঠিক আগে ওভার চলাকালীন শান মাসুদকে দেখা যায় মুশফিকের দিকে এগিয়ে কিছু একটা বলতে। মুশফিক শুরুতে যেন বুঝে উঠতে পারছিলেন না। পরে তিনিও জবাব দেন। এরপর মাসুদের পালটা জবাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উইকেটের অন্য প্রান্ত থেকে তাইজুল তখন গিয়ে এগিয়ে গিয়ে মুশফিকের পাশে দাঁড়ান। মাসুদের সঙ্গে তার কথার লড়াই চলতে থাকে কিছুক্ষণ। পরে স্ট্রাইকে থাকা তাইজুলকে স্লিপ থেকে এগিয়ে গিয়ে তাকে কিছু একটা বলেন সৌদ শাকিল। তাইজুলও জবাব দেন শাকিলের দিকে এগিয়ে গিয়ে।
ম্যাচ শেষে এই ঘটনা ব্যাখায় তাইজুল বলেন, ‘এটা আসলে আপনি যখন ম্যাচে নামবেন, আসলে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। তারাও অনেক সময় ধরে ফিল্ডিং করছিল, হয়তো টেম্পারমেন্ট ধরে রাখতে পারেনি। মুশি ভাই তো এমন কোনো কিছু বলেননি। নরমালি আম্পায়ারের সাথে কথা বলছিলেন। কিন্তু ও (মাসুদ) কী বুঝেছে, না বুঝেছে… ও রিঅ্যাক্ট করেছে…।’
এরপর শাকিলের সঙ্গে নিজের বাকযুদ্ধের বিষয়েও কথা বলেন তাইজুল, ‘আমার সঙ্গে যেটা হয়েছে… আসলে আমাকে ও (শাকিল) বলছিল যে, ‘‘তুমি ব্যাটিং করতে আসো…।” এটা তো আসলে ওর বিজনেস না… এটা আমার বিজনেস, ব্যাটিং করাটা! এই আর কী…।’
ওই ঘটনার পরের বলেও খুররাম শাহজাদের শরীর বরাবর করা বাউন্সার ডেলিভারি এক পা তুলে সপাটে পুলে চার মারেন তাইজুল। যেটিকে বলে ক্যারিবিয়ান পুল। ওই বাউন্ডারিটা জবাব কিনা প্রশ্নে তাইজুল বলেন, ‘এটা ব্যাটিং করতে গেলে আসলে… বলটা ওরকম ছিল আর কী!’
এসকেডি/এমএমআর
What's Your Reaction?