মৃত ভোটার কর্তনে নতুন উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে সারাবছর কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথম ধাপে ভোটার তালিকা হালনাগাদের মতো বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার (১৬ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। কর্মকর্তারা জানান, সারাবছর মৃত ভোটারের নম ভোটার তালিকা থেকে বাদ দিতে আমরা গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিতসহ সংশ্লিষ্ট অনেকর কাছে থেকে তথ্য সংগ্রহ করব। এরপর আমাদের কর্মকর্তারা তা তদন্ত করে সত্যতা যাচাই করে নাম দেবেন। এছাড়া প্রথম ধাপে আমরা মৃত ভোটারের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদে মোট ২১ লাখ মৃত ভোটার কর্তন করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

মৃত ভোটার কর্তনে নতুন উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি

ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে সারাবছর কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে প্রথম ধাপে ভোটার তালিকা হালনাগাদের মতো বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, সারাবছর মৃত ভোটারের নম ভোটার তালিকা থেকে বাদ দিতে আমরা গ্রাম পুলিশ, ইমাম, পুরোহিতসহ সংশ্লিষ্ট অনেকর কাছে থেকে তথ্য সংগ্রহ করব। এরপর আমাদের কর্মকর্তারা তা তদন্ত করে সত্যতা যাচাই করে নাম দেবেন। এছাড়া প্রথম ধাপে আমরা মৃত ভোটারের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদে মোট ২১ লাখ মৃত ভোটার কর্তন করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow