মৃত্যুর ১৭ বছর পর আবারও সবার শীর্ষে মাইকেল জ্যাকসন

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মৃত্যুর প্রায় ১৭ বছর পরও বিশ্ব সংগীত অঙ্গনে নিজের দাপট বজায় রেখেছেন। সদ্য প্রকাশিত গ্লোবাল ডিজিটাল আর্টিস্ট র‍্যাঙ্কিংয়ে তিনি আবারও শীর্ষস্থান দখল করেছেন। পেছনে ফেলেছেন জাস্টিন বিবার, টেলর সুইফটসহ সমসাময়িক জনপ্রিয় তারকাদের। তথ্য বিশ্লেষণকারী সংস্থা কোয়র্ব-এর মে ২০২৬-এর সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান শোনা ও স্ট্রিমিংয়ের ভিত্তিতে তৈরি তালিকায় মাইকেল জ্যাকসন ১১,১৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা জাস্টিন বিবার পেয়েছেন তার চেয়ে প্রায় ৫ হাজার পয়েন্ট কম। তৃতীয় স্থানে রয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, তাদের পয়েন্ট ৪,৩৯৭। চতুর্থ স্থানে আছেন ব্যাড বাননি (৪,০৮৫ পয়েন্ট), আর পঞ্চম স্থানে রয়েছেন টেলর সুইফট (৩,১০০ পয়েন্ট)। প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল মিউজিক, আইটিউনস, ইউটিউব, শাজাম ও ডিজারসহ একাধিক বড় প্ল্যাটফর্মের স্ট্রিমিং ডেটা বিশ্লেষণ করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। তবে স্পটিফাইতে এখনও জাস্টিন বিবার মাইকেল জ্যাকসনের চেয়ে এগিয়ে আছেন বলে উল্লেখ করা হয়েছে। মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’, ‘বিলি জিন’, ‘বিট ইট’ ও ‘ব্যাড’-এর মতো কালজয়ী গা

মৃত্যুর ১৭ বছর পর আবারও সবার শীর্ষে মাইকেল জ্যাকসন

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মৃত্যুর প্রায় ১৭ বছর পরও বিশ্ব সংগীত অঙ্গনে নিজের দাপট বজায় রেখেছেন। সদ্য প্রকাশিত গ্লোবাল ডিজিটাল আর্টিস্ট র‍্যাঙ্কিংয়ে তিনি আবারও শীর্ষস্থান দখল করেছেন। পেছনে ফেলেছেন জাস্টিন বিবার, টেলর সুইফটসহ সমসাময়িক জনপ্রিয় তারকাদের।

তথ্য বিশ্লেষণকারী সংস্থা কোয়র্ব-এর মে ২০২৬-এর সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান শোনা ও স্ট্রিমিংয়ের ভিত্তিতে তৈরি তালিকায় মাইকেল জ্যাকসন ১১,১৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে থাকা জাস্টিন বিবার পেয়েছেন তার চেয়ে প্রায় ৫ হাজার পয়েন্ট কম।

তৃতীয় স্থানে রয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস, তাদের পয়েন্ট ৪,৩৯৭। চতুর্থ স্থানে আছেন ব্যাড বাননি (৪,০৮৫ পয়েন্ট), আর পঞ্চম স্থানে রয়েছেন টেলর সুইফট (৩,১০০ পয়েন্ট)।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল মিউজিক, আইটিউনস, ইউটিউব, শাজাম ও ডিজারসহ একাধিক বড় প্ল্যাটফর্মের স্ট্রিমিং ডেটা বিশ্লেষণ করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। তবে স্পটিফাইতে এখনও জাস্টিন বিবার মাইকেল জ্যাকসনের চেয়ে এগিয়ে আছেন বলে উল্লেখ করা হয়েছে।

মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’, ‘বিলি জিন’, ‘বিট ইট’ ও ‘ব্যাড’-এর মতো কালজয়ী গানগুলো আবারও নতুন প্রজন্মের শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তার এই পুনরুত্থানকে সংগীতবিশ্লেষকরা ‘ডিজিটাল রিভাইভাল ইফেক্ট’ হিসেবে দেখছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow