মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার গোলহীন প্রথমার্ধ

স্বাগতিক মেক্সিকো ও এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে কোনো গোল ছাড়াই। ‘এ’ গ্রুপের ম্যাচটি নকআউটে ওঠার লড়াই। শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় শুরু হওয়া ম্যাচে দুই দলের কেউই অবশ্য সেভাবে আক্রমণ করতে পারেনি প্রথমার্ধে। দক্ষিণ কোরিয়া ৫১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। অন্যদিকে মেক্সিকো ৪৯ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে তাদের নেওয়া ৩ শটের একটি রেখেছে লক্ষ্যে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আর দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে জিতেছিল চেক প্রজাতন্ত্রের কাছে। আজকের ম্যাচ যে দল জিতবে তারাই চলে যাবে রাউন্ড অব ৩২-এ। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের আশায় রয়েছেন দুই দলের সমর্থকরা। আইএন

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার গোলহীন প্রথমার্ধ

স্বাগতিক মেক্সিকো ও এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে কোনো গোল ছাড়াই। ‘এ’ গ্রুপের ম্যাচটি নকআউটে ওঠার লড়াই।

শুক্রবার (১৯ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় শুরু হওয়া ম্যাচে দুই দলের কেউই অবশ্য সেভাবে আক্রমণ করতে পারেনি প্রথমার্ধে।

দক্ষিণ কোরিয়া ৫১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

অন্যদিকে মেক্সিকো ৪৯ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে তাদের নেওয়া ৩ শটের একটি রেখেছে লক্ষ্যে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ২-০ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। আর দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে জিতেছিল চেক প্রজাতন্ত্রের কাছে।

আজকের ম্যাচ যে দল জিতবে তারাই চলে যাবে রাউন্ড অব ৩২-এ। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের আশায় রয়েছেন দুই দলের সমর্থকরা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow