মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো ও আর্জেন্টিনার মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা হয়েছিল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অস্বাভাবিক শর্তের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি বলে স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে। মেক্সিকো বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদার করতে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ আয়োজন করে। এর আগে তারা লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষেও একটি ম্যাচ খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল বলে দাবি করেছেন ক্রীড়া সাংবাদিক কার্লোস পন্সে দে লিওন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে প্রস্তুতি সম্পন্ন করতে প্রতিপক্ষ খুঁজছিল মেক্সিকো। শেষ পর্যন্ত তারা পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ আয়োজন করে। তবে এর আগেই আর্জেন্টিনার সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য দুপক্ষের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতাও হয়েছিল।’ তার ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা ম্যাচটির জন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দাবি করে। শুধু তাই নয়, অর্থের একটি অংশ বিভিন্ন জায়গায় আলাদা করে জমা দেওয়ার অনুরোধও করা হয় বলে অভিযোগ ওঠে। মেক্সিকান ফুটবল ফেডারে
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মেক্সিকো ও আর্জেন্টিনার মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা হয়েছিল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অস্বাভাবিক শর্তের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আর মাঠে গড়ায়নি বলে স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে।
মেক্সিকো বিশ্বকাপের আগে প্রস্তুতি জোরদার করতে পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ আয়োজন করে। এর আগে তারা লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষেও একটি ম্যাচ খেলার বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল বলে দাবি করেছেন ক্রীড়া সাংবাদিক কার্লোস পন্সে দে লিওন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে প্রস্তুতি সম্পন্ন করতে প্রতিপক্ষ খুঁজছিল মেক্সিকো। শেষ পর্যন্ত তারা পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ আয়োজন করে। তবে এর আগেই আর্জেন্টিনার সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য দুপক্ষের মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতাও হয়েছিল।’
তার ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা ম্যাচটির জন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দাবি করে। শুধু তাই নয়, অর্থের একটি অংশ বিভিন্ন জায়গায় আলাদা করে জমা দেওয়ার অনুরোধও করা হয় বলে অভিযোগ ওঠে। মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ) জানায়, তারা নির্ধারিত অর্থ দিতে প্রস্তুত ছিল, তবে অর্থ বণ্টনের প্রক্রিয়ায় জড়াতে চায়নি। এ কারণেই তারা চুক্তি থেকে সরে আসে।
যদিও আর্জেন্টিনা বা এএফএ’র পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। একই সঙ্গে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই) তদন্তের জন্য নতুন তথ্য যোগ করল!
What's Your Reaction?