মেঘনায় নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ১৩ জেলেকে জরিমানা

বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনা নদীতে গভীর রাতে যৌথ অভিযানে ১৩ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন ও নৌপুলিশ এই যৌথ অভিযান চালায়। অভিযানে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়। হিজলা উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা রাতের আঁধারে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন ও নৌপুলিশ শনিবার দিবাগত রাত ১টার দিকে মেঘনায় অভিযান চালায়। অভিযানে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের ফারুক ভূঁইয়া (৫০), বাউশিয়া গ্রামের জিয়া উদ্দীন (২৩), মেহেন্দীগঞ্জ উপজেলার আদর্শ নগর গ্রামের আল আমিন বিশ্বাস (৩০), রতন ব্যাপারী (৩৩), জুলহাস ব্যাপারী (২৮

মেঘনায় নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ১৩ জেলেকে জরিমানা

বরিশালের মেহেন্দীগঞ্জের মেঘনা নদীতে গভীর রাতে যৌথ অভিযানে ১৩ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও নৌপুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন ও নৌপুলিশ এই যৌথ অভিযান চালায়। অভিযানে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়।

হিজলা উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা রাতের আঁধারে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল দিয়ে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ শিকার করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য দপ্তর, উপজেলা প্রশাসন ও নৌপুলিশ শনিবার দিবাগত রাত ১টার দিকে মেঘনায় অভিযান চালায়।

অভিযানে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের ফারুক ভূঁইয়া (৫০), বাউশিয়া গ্রামের জিয়া উদ্দীন (২৩), মেহেন্দীগঞ্জ উপজেলার আদর্শ নগর গ্রামের আল আমিন বিশ্বাস (৩০), রতন ব্যাপারী (৩৩), জুলহাস ব্যাপারী (২৮), পশ্চিম লালখারাবাদ গ্রামের আলামিন হাওলাদার (৩৫), বাখরজা গ্রামের ইরশাদ হোসেন (৪৫), মিরলিরচর গ্রামের চুন্নু হাওলাদার (৪০), মাইদুল ব্যাপারী (৩৫), মেহেন্দীগঞ্জ গ্রামের সেলিম খান (৪৫), সাহিন হোসেন (৪৫), মো. সাব্বির (২৭) ও মো. আব্দুল্লাহ (২৬) নামের ১৩ জেলেকে আটক করা হয়।

রাতেই তাদের ২ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের ভ্রাম্যমাণ আদালত।

হিজলা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গভীর রাতে মেঘনা নদীতে অভিযানে আটক ১৩ জেলেকে জরিমানা করা হয়েছে। অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাওন খান/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow