মেলায় নতুন ৩টি বই
বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রীর তোলা ছবি থেকে ভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলো আমাদের সামনে ভাস্বর হয়ে ওঠে। শেখ মোহাম্মদ ইয়াকুব, মুহম্মদ তকীয়ূল্লাহ, আমানুল হক, অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও মীজানুর রহমানের তোলা ছবিগুলোর একেকটা ভাষা আন্দোলনের অমূল্য দলিল! সাদাকালোয় ধরা তাদের কিছু ছবি বিভিন্ন জায়গায় বারবার মুদ্রিত হলেও সেসবের থাকে না কোনো প্রামাণ্য ক্যাপশন কিংবা আলোকচিত্রীর নাম। বাংলাদেশে আলোকচিত্র গবেষণায় অন্যতম পথিকৃৎ সাহাদাত পরভেজ একের পর এক আবিস্কার করে চলেছেন সেইসব অজানা ইতিহাস। ভাষা আন্দোলন কেন্দ্রিক আলোকচিত্রীদের মধ্যে এই বইয়ে আলোচিত প্রথম ও শেষের জনের কথা এতদিন তো প্রায় অজানাই ছিল আমাদের কাছে। সাহাদাতের অনুসন্ধানে খোলসা হয়ে এসেছে তাদের পরিচয়; উঠে এসেছে জীবনঝুঁকির মধ্যে তাঁদের নানা দুঃসাহসিকতার ইতিবৃত্তও। যথার্থই সাহাদাত পারভেজ আলোকচিত্র গবেষণার একজন অন্তরঙ্গ পথিক। তার রচিত ‘ভাষা আন্দোলন : পাঁচ আলোকচিত্রীর চোখে’ বইটি ভাষা আন্দোলনের ইতিহাসের অনালোকিত একটি অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। ‘ভাষা আন্দোলন : পাঁচ আলোকচিত্রীর চোখে’ লেখক : Shahadat Parvez প্রকাশক : Abu Sayed Suruj প্রকা
বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রীর তোলা ছবি থেকে ভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলো আমাদের সামনে ভাস্বর হয়ে ওঠে।
শেখ মোহাম্মদ ইয়াকুব, মুহম্মদ তকীয়ূল্লাহ, আমানুল হক, অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও মীজানুর রহমানের তোলা ছবিগুলোর একেকটা ভাষা আন্দোলনের অমূল্য দলিল!
সাদাকালোয় ধরা তাদের কিছু ছবি বিভিন্ন জায়গায় বারবার মুদ্রিত হলেও সেসবের থাকে না কোনো প্রামাণ্য ক্যাপশন কিংবা আলোকচিত্রীর নাম।
বাংলাদেশে আলোকচিত্র গবেষণায় অন্যতম পথিকৃৎ সাহাদাত পরভেজ একের পর এক আবিস্কার করে চলেছেন সেইসব অজানা ইতিহাস।
ভাষা আন্দোলন কেন্দ্রিক আলোকচিত্রীদের মধ্যে এই বইয়ে আলোচিত প্রথম ও শেষের জনের কথা এতদিন তো প্রায় অজানাই ছিল আমাদের কাছে।
সাহাদাতের অনুসন্ধানে খোলসা হয়ে এসেছে তাদের পরিচয়; উঠে এসেছে জীবনঝুঁকির মধ্যে তাঁদের নানা দুঃসাহসিকতার ইতিবৃত্তও। যথার্থই সাহাদাত পারভেজ আলোকচিত্র গবেষণার একজন অন্তরঙ্গ পথিক।
তার রচিত ‘ভাষা আন্দোলন : পাঁচ আলোকচিত্রীর চোখে’ বইটি ভাষা আন্দোলনের ইতিহাসের অনালোকিত একটি অধ্যায়কে সামনে নিয়ে এসেছে।
‘ভাষা আন্দোলন : পাঁচ আলোকচিত্রীর চোখে’
লেখক : Shahadat Parvez
প্রকাশক : Abu Sayed Suruj
প্রকাশনী : স্বপ্ন ‘৭১
প্রচ্ছদ : Anisuzzaman Sohel
পাঁকে ফোটা পদ্ম
অনুবাদক : গৌরাঙ্গ হালদার
প্রচ্ছদ এঁকেছেন : সব্যসাচী কারিগর
অমর একুশে বইমেলা ২০২৬ -এ প্রকাশিতব্য আমার নতুন বই!
প্রকাশক : গ্রন্থিক প্রকাশন
বইয়ের ধরন : তুলনামূলক সমালোচনা সাহিত্য (বহু ভাষায় অনূদিত স্প্যানিশ কবি অক্তাবিও পাস-এর বক্তৃতা সংকলনের পরিমার্জিত রূপ এই বই। পাস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘দ্য চার্লস এলিয়ট নর্টন লেকচার্স’ শিরোনামে এই বক্তৃতা দিয়েছিলেন উনিশ শ সত্তরের দশকে)।
প্রি অর্ডারে পাচ্ছেন ৩৫% ছাড়!
কবি, লেখক, সম্পাদক
কাজী নাজিম উদ্দিন সুমনের
এই দেশ ও নেতা
কাব্যগ্রন্থের
মোড়ক উন্মোচন
সময় : ৭ মার্চ, বিকাল : ৩টায়
স্থান: লিটলম্যাগ চত্বর ( সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ)
অমর একুশে বইমেলা ২০২৬
আয়োজনে : নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন
আগামীকাল নারায়ণগঞ্জ থেকে যারা বইমেলায় যাবেন অবশ্যই আয়োজনে উপস্থিত থাকবেন।
What's Your Reaction?