মেসিকে ছাড়া জিতলো ইন্টার মিয়ামি, অভিষেক হলো ক্যাসেমিরোর

বিশ্বকাপ শেষে এখনও বিশ্রামে লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই মেজর লিগ সকারে (এমএলএস) জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। শনিবার মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচটিতে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হলো ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের ভয়াবহ চোট। মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও খেলার গতি নিয়ন্ত্রণে রাখেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা কাসেমিরো। ৯১ ম্যাচের ব্রাজিলিয়ান আন্তর্জাতিক এবং রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার নিজের প্রথম ম্যাচেই অভিজ্ঞতার ছাপ রাখেন। তবে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ছিল ব্যর্থ। ম্যাচের ৮১তম মিনিটে ঘটে ভয়াবহ ঘটনা। কর্নার থেকে ভেসে আসা বলে লাফিয়ে ওঠার সময় মন্ট্রিয়লের ডিফেন্ডার এফ্রেইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় ইন্টার মায়ামির নতুন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের। সংঘর্ষের পরই বার্তেরামে নিস্তেজ হয়ে মাঠে পড়ে যান। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দুই দলের খেলোয়াড়রাই সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকার ইশারা করেন। দীর্ঘ সম

মেসিকে ছাড়া জিতলো ইন্টার মিয়ামি, অভিষেক হলো ক্যাসেমিরোর

বিশ্বকাপ শেষে এখনও বিশ্রামে লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই মেজর লিগ সকারে (এমএলএস) জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। শনিবার মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচটিতে ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হলো ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের ভয়াবহ চোট।

মন্ট্রিয়লের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও খেলার গতি নিয়ন্ত্রণে রাখেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা কাসেমিরো। ৯১ ম্যাচের ব্রাজিলিয়ান আন্তর্জাতিক এবং রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার নিজের প্রথম ম্যাচেই অভিজ্ঞতার ছাপ রাখেন। তবে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ছিল ব্যর্থ।

ম্যাচের ৮১তম মিনিটে ঘটে ভয়াবহ ঘটনা। কর্নার থেকে ভেসে আসা বলে লাফিয়ে ওঠার সময় মন্ট্রিয়লের ডিফেন্ডার এফ্রেইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় ইন্টার মায়ামির নতুন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরামের।

সংঘর্ষের পরই বার্তেরামে নিস্তেজ হয়ে মাঠে পড়ে যান। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দুই দলের খেলোয়াড়রাই সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকার ইশারা করেন। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস জানান, বার্তেরামে এখন সচেতন অবস্থায় আছেন। ‘সে ঠিক আছে এবং তার জ্ঞান ফিরেছে। পরিবারের সদস্যদের সবকিছু জানানো হয়েছে। ঘটনাটি আমাদের সবার জন্য খুবই আতঙ্কের ছিল।’

বার্তেরামের ওপর হওয়া ফাউল থেকেই পেনাল্টি পায় ইন্টার মিয়ামি। স্পটকিক থেকে নির্ভুল শটে জয়সূচক গোল করেন লুইস সুয়ারেজ। গোল করার পর উরুগুইয়ান তারকা আহত সতীর্থের জার্সি হাতে তুলে ধরে উদযাপন করেন, যা ম্যাচের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।

গত তিন ম্যাচে এটি সুয়ারেজের ষষ্ঠ গোল। চলতি এমএলএস মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এখনও বিশ্রামে রয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলও টানা দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন।

এদিকে এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচেও মেসির অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। ফলে তাকে আরও কিছুদিন বিশ্রাম দেওয়ার সুযোগ পাচ্ছে ইন্টার মায়ামি।

বিশ্বকাপ বিরতির পর দুটি ম্যাচই জিতেছে ইন্টার মিয়ামি। সব মিলিয়ে দলটির টানা জয় এখন ছয়ে পৌঁছেছে। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। ন্যাশভিল এদিন অরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় শীর্ষস্থানের ব্যবধান আরও কমে এসেছে।

অন্যদিকে বুধবার ইন্টার মিয়ামির কাছে হারা শিকাগো ফায়ারও নিজেদের পরের ম্যাচে নিউইয়র্ক সিটি এফসির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে। ফলে বার্সেলোনা থেকে যোগ দেওয়া রবার্ট লেভানডোভস্কি এখনও শিকাগোর জার্সিতে প্রথম জয়ের দেখা পাননি।

ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির হয়ে গোল করেন আগুস্তিন ওহেদা, নিকোলাস ফার্নান্দেজ ও মালাচি জোন্স। শিকাগোর একমাত্র গোলটি করেন জোয়েল ওয়াটারম্যান।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow