মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল
লিওনেল মেসির বয়স ৩৯, ইয়ামালের ১৯। বয়সের পার্থক্য ২০ বছর! তার চেয়েও চমকপ্রদ ঘটনা, এই মেসিই ইয়ামালকে ছোটবেলায় গোসল করিয়েছিলেন। ইউনিসেফের একটি অনুষ্ঠানের যে ছবিটি এখন অনেকের কাছেই পরিচিত। সেই মেসি এবার বিশ্বকাপ ফাইনালে হারলেন ইয়ামালের কাছে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১২০ মিনিটে বলতে গেলে একতরফা খেলেছে স্পেন। আর্জেন্টিনা তবু আটকে রেখেছিল অনেকটা সময়। শেষ রক্ষা হয়নি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার খুব কাছে এসে স্বপ্নভঙ্গ হলো মেসির। ম্যাচের পর তিনি বিমর্ষ হয়ে দাঁড়িয়ে ছিলেন মাঠের এক প্রান্তে। এই সময় লামিনে ইয়ামাল এসে তাকে জড়িয়ে ধরেন। পিঠ চাপড়ে দেন সান্ত্বনা। যে মেসি একসময় ছোট্ট ইয়ামালকে গোসল করিয়েছিলেন, সেই মেসিকেই পিঠ চাপড়ে সান্ত্বনা দিচ্ছেন ইয়ামাল। আসলেই জীবন কতইনা অদ্ভুত! এমএমআর
লিওনেল মেসির বয়স ৩৯, ইয়ামালের ১৯। বয়সের পার্থক্য ২০ বছর! তার চেয়েও চমকপ্রদ ঘটনা, এই মেসিই ইয়ামালকে ছোটবেলায় গোসল করিয়েছিলেন। ইউনিসেফের একটি অনুষ্ঠানের যে ছবিটি এখন অনেকের কাছেই পরিচিত।
সেই মেসি এবার বিশ্বকাপ ফাইনালে হারলেন ইয়ামালের কাছে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
১২০ মিনিটে বলতে গেলে একতরফা খেলেছে স্পেন। আর্জেন্টিনা তবু আটকে রেখেছিল অনেকটা সময়। শেষ রক্ষা হয়নি।
টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতার খুব কাছে এসে স্বপ্নভঙ্গ হলো মেসির। ম্যাচের পর তিনি বিমর্ষ হয়ে দাঁড়িয়ে ছিলেন মাঠের এক প্রান্তে। এই সময় লামিনে ইয়ামাল এসে তাকে জড়িয়ে ধরেন। পিঠ চাপড়ে দেন সান্ত্বনা।
যে মেসি একসময় ছোট্ট ইয়ামালকে গোসল করিয়েছিলেন, সেই মেসিকেই পিঠ চাপড়ে সান্ত্বনা দিচ্ছেন ইয়ামাল। আসলেই জীবন কতইনা অদ্ভুত!
এমএমআর
What's Your Reaction?