মেসির অর্ধেক বিশ্বকাপ খেলে সর্বোচ্চ গোল এমবাপের

ফ্রান্স বিশ্বকাপ শেষ করেছে চতুর্থ হয়ে। তবে দল ট্রফি জিততে না পারলেও ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেরও সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফরাসি সুপারস্টার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থান অর্জন করে ফ্রান্স। তবে সেই ম্যাচেই দুটি গোল করেন এমবাপে। তাতেই এই আসরে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০ টিতে। আর তিনটি বিশ্বকাপ মিলিয়ে মোট গোল হয় ২২টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে। ফাইনালের আগে মেসির নামের পাশে ছিল বিশ্বকাপে ২১ গোল এবং এবারের আসরে ৮ গোল। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করতে না পারায় আর সংখ্যা বাড়াতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা, আর মেসি বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করেন ২১ গোল নিয়েই। লিওনেল মেসি বিশ্বকাপ খেলেছেন ৬টি। ৬ বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলে ২১ গোল করেন তিনি। তার অর্ধেক তথা তিনটি বিশ্বকাপ খেলেছেন কিলিয়ান এমবাপে। এই তিন বিশ্বকাপে তিনি ম্যাচ খে

মেসির অর্ধেক বিশ্বকাপ খেলে সর্বোচ্চ গোল এমবাপের

ফ্রান্স বিশ্বকাপ শেষ করেছে চতুর্থ হয়ে। তবে দল ট্রফি জিততে না পারলেও ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেরও সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন ফরাসি সুপারস্টার।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থান অর্জন করে ফ্রান্স। তবে সেই ম্যাচেই দুটি গোল করেন এমবাপে। তাতেই এই আসরে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০ টিতে। আর তিনটি বিশ্বকাপ মিলিয়ে মোট গোল হয় ২২টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে। ফাইনালের আগে মেসির নামের পাশে ছিল বিশ্বকাপে ২১ গোল এবং এবারের আসরে ৮ গোল। কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করতে না পারায় আর সংখ্যা বাড়াতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা, আর মেসি বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করেন ২১ গোল নিয়েই।

লিওনেল মেসি বিশ্বকাপ খেলেছেন ৬টি। ৬ বিশ্বকাপে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলে ২১ গোল করেন তিনি। তার অর্ধেক তথা তিনটি বিশ্বকাপ খেলেছেন কিলিয়ান এমবাপে। এই তিন বিশ্বকাপে তিনি ম্যাচ খেলেছেন ২২টি। গোলও তিনি করেছেন মেসির চেয়ে একটি বেশি, ২২টি। মেসির অর্ধেক বিশ্বকাপ খেলে তার চেয়েও বেশি গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

শুধু গোলসংখ্যাতেই নয়, গোল করার গড়েও অনন্য এমবাপে। মাত্র ২২টি বিশ্বকাপ ম্যাচ খেলেই ২২ গোল করেছেন তিনি- অর্থাৎ ম্যাচপ্রতি গড় এক গোল। অন্যদিকে মেসির ২১ গোল এসেছে ৩৪ ম্যাচে।

৩৮ বছর বয়সী মেসির জন্য এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ। অন্যদিকে মাত্র ২৭ বছর বয়সী এমবাপের সামনে আরও অন্তত একটি বা দুটি বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। ফলে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগও পাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটও জিতেছেন এমবাপে। ১০ গোল নিয়ে তিনি ছিলেন সবার ওপরে। তার সবচেয়ে কাছাকাছি ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮। ইংল্যান্ডের জুদ বেলিংহ্যাম ও নরওয়ের এরলিং হলান্ড করেন ৭টি করে গোল। ইংল্যান্ডের হ্যারি কেইন ও ফ্রান্সের উসমান দেম্বেলে করেন ৬টি করে গোল। স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড মিকেল ওইয়ারজাবালের নামের পাশে ছিল ৫ গোল।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা

১. কিলিয়ান এমবাপে (ফ্রান্স) : ২২ গোল
২. লিওনেল মেসি (আর্জেন্টিনা): ২১ গোল
৩. মিরোস্লাভ ক্লোসা (জার্মানি): ১৬ গোল
৪. রোনালদো নাজারিও (ব্রাজিল): ১৫ গোল
৫. গার্ড মুলার (জার্মানি): ১৪ গোল
৫. হ্যারি কেইন (ইংল্যান্ড): ১৪ গোল

২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

কিলিয়ান এমবাপে (ফ্রান্স): ১০ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৭ গোল
এরলিং হলান্ড (নরওয়ে): ৭ গোল
হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল
উসমান দেম্বেলে (ফ্রান্স): ৬ গোল
মিকেল ওইয়ারজাবাল (স্পেন): ৫ গোল

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow