মেসির পেনাল্টি মিস
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে মিশর ও আর্জেন্টিনা। তবে খেলার শুরুতেই হোঁচট খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে গোল খাওয়ার পর পাঁচ মিনিটের ব্যবধানে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দলের তারকা স্ট্রাইকার লিওনেল মেসির পেনাল্টি মিসে সেই সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার। মিশরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড় তাগলিয়াফিকোকে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি। তবে মেসি পেনাল্টি কিক নিলেও তার বাম পায়ের শট বাঁ দিকে ডাইভ দিয়ে ফিরিয়ে দেন মোস্তফা শোবেইর। এর আগে ১৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় মিসর। শর্ট কর্নার থেকে বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। আর সেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠেন ইয়াসের ইব্রাহিম। বুলেট গতির এক হেডে বল পাঠিয়ে দেন পোস্টে! এমিলিয়ানো মার্তিনেজের কিছুই করার ছিল না।
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে মিশর ও আর্জেন্টিনা। তবে খেলার শুরুতেই হোঁচট খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে গোল খাওয়ার পর পাঁচ মিনিটের ব্যবধানে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দলের তারকা স্ট্রাইকার লিওনেল মেসির পেনাল্টি মিসে সেই সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার।
মিশরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড় তাগলিয়াফিকোকে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি।
তবে মেসি পেনাল্টি কিক নিলেও তার বাম পায়ের শট বাঁ দিকে ডাইভ দিয়ে ফিরিয়ে দেন মোস্তফা শোবেইর।
এর আগে ১৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় মিসর। শর্ট কর্নার থেকে বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। আর সেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠেন ইয়াসের ইব্রাহিম। বুলেট গতির এক হেডে বল পাঠিয়ে দেন পোস্টে! এমিলিয়ানো মার্তিনেজের কিছুই করার ছিল না।
What's Your Reaction?