মেসির সামনেই রোনালদোর প্রশংসায় মাতলেন ট্রাম্প
হোয়াইট হাউসের ওভাল অফিসে এমএলএস চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি।
গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের স্বীকৃতিস্বরূপ মায়ামি দলকে এই রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প তার ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি অনুরাগের কথা তুলে ধরেন। মেসিকে ‘জেন্টলম্যান’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে আপনার বিশাল ভক্ত। সে মনে করে আপনি একজন অসাধারণ মানুষ।’
আলাপচারিতার একপর্যায়ে ট্রাম্প তার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গ টেনে বলেন, ‘রোনালদো নামে এক ভদ্রলোক আছেন—ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত।’ চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর প্রশংসার সময় মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখালেও তিনি কেবল মৃদু হাসেন। পরে ট্রাম্প উপস্থিত সবার কাছে জানতে চান কে সেরা—মেসি নাকি পেলে? সবাই সমস্বরে মেসির নাম নিলে ট্রাম্পও তাতে সম্মতি জানান।
অনুষ্ঠানে ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭

অনুষ্ঠানে ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি গোলাপি জার্সি (ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট) এবং একটি সই করা ফুটবল উপহার দেওয়া হয়। পাশে মেসি ও ক্লাবের মালিক হোর্হে মাসকে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার জন্য এটি এক বিশেষ সৌভাগ্যের বিষয় এমন কিছু বলা, যা এর আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট বলার সুযোগ পাননি : হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’