মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে।  স্থানীয়রা জানান, বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন আল আমিন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়। হাতে বিয়ের মেহেদির রং না মুছতেই বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow