মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশ ইন রুখে দিল বিজিবি-গ্রামবাসী
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে জোরপূর্বক ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশ ইন প্রচেষ্টায় ব্যর্থ হয়। শনিবার (৬ জুন) ভোরে সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যায়। স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা শক্ত অবস্থান নিয়ে রয়েছে। বিজিবি ও গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে। ঘটনার পর থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে জোরপূর্বক ৬ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশ ইন প্রচেষ্টায় ব্যর্থ হয়।
শনিবার (৬ জুন) ভোরে সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে ৬ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তারা হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে। পরে তারা আবার সীমান্তের কাঁটাতারের কাছে ফিরে যায়।
স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা শক্ত অবস্থান নিয়ে রয়েছে। বিজিবি ও গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে থেকে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে। ঘটনার পর থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে বিজিবি পুশ ইন প্রতিরোধ করছে এবং বিএসএফকে ওই ব্যক্তিদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নুরুল হুদা বলেন, অবৈধ কোনো অনুপ্রবেশ কিংবা পুশ ইন মেনে নেওয়া হবে না। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশ ইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
আসিফ ইকবাল/এফএ/এএসএম
What's Your Reaction?