মোংলায় দুই ট্রলারে সংঘর্ষ, নিখোঁজ ৬ 

বাগেরহাটের মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের সংঘর্ষে নারী-পুরুষসহ ৬ ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নদী থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে ইপিজেড শ্রমিকরা খেয়াঘাটে জড়ো হন। প্রায় ৫০ শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা খেয়াঘাট থেকে রওনা দিলে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ শ্রমিক নদীতে পড়ে যান। তারা জানান, স্থানীয়দের সহায়তায় অনেক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অন্তত ৫ থেকে ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও মোংলা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের তথ্য অনুযায়ী প্রাথমিকভ

মোংলায় দুই ট্রলারে সংঘর্ষ, নিখোঁজ ৬ 

বাগেরহাটের মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের সংঘর্ষে নারী-পুরুষসহ ৬ ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নদী থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে ইপিজেড শ্রমিকরা খেয়াঘাটে জড়ো হন। প্রায় ৫০ শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা খেয়াঘাট থেকে রওনা দিলে পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ শ্রমিক নদীতে পড়ে যান।

তারা জানান, স্থানীয়দের সহায়তায় অনেক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অন্তত ৫ থেকে ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও মোংলা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ৫ থেকে ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে মোংলা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow