মোজতবা খামেনির ভাগ্য নিয়ে চিন্তায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোজতবা খামেনি এখনো জীবিত আছেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি চান না মোজতবা খামেনি নিহত হোক। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত ৮ মার্চ তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনেই আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে তার আঘাতের মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। উত্তরসূরি ঘোষণার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি বা কোনো ভিডিও বা অডিও বার্তা দেননি। এ পর্যন্ত তার নামে দুটি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ ধরনের গুঞ্জন নাকচ করে বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোজতবা খামেনি এখনো জীবিত আছেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি চান না মোজতবা খামেনি নিহত হোক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত ৮ মার্চ তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিনেই আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে তার আঘাতের মাত্রা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। উত্তরসূরি ঘোষণার পর থেকে তিনি এখনো জনসম্মুখে আসেননি বা কোনো ভিডিও বা অডিও বার্তা দেননি।
এ পর্যন্ত তার নামে দুটি লিখিত বার্তা প্রকাশিত হয়েছে। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ ধরনের গুঞ্জন নাকচ করে বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে।
What's Your Reaction?