মোটরসাইকেলের ট্যাংক নিয়ে পাম্পে দুই ব্যক্তি, তবুও পেলেন না তেল

মোটরসাইকেলের তেল শেষ। এজন্য ট্যাংক খুলে নিয়ে পাম্পে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তবে মোটরসাইকেল সঙ্গে নিয়ে না আসায় তেল পাননি তারা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাইবান্ধা বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স আর রহমান ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়। মোটরসাইকেলের ট্যাংক নিয়ে পাম্পে আসা ব্যক্তিদের একজন কাজী আব্দুল মজিদ সরকারের (৬০) বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের বাড়ি। তিনি পেশায় একজন কাজি। মজিদ সরকার বলেন, ‌‘দুই দিন ধরে গাড়িতে তেল নেই। বোতলে তেল দেয় না। তাই সকাল ৮টার দিকে পাম্পে মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে এসেছি। সঙ্গে ড্রাইভিং লাইন্সেস, মোটরসাইকেলের কাগজ আছে। এসে দেখি পাম্পের মিটার নষ্ট হয়ে গেছে। ট্যাগ অফিসার এক ঘণ্টা পরে এলেন। মোটরসাইকেলের খোলা ট্যাংক দেখে তিনি তেল দেননি। এটা কোনো কথা! এখন তেল ছাড়াই বাড়িতে যাচ্ছি।’ আরেক ব্যক্তি গাউসুল আযম (৫৫) এসেছেন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী থেকে। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে গাড়িতে তেল নেই। তাই মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে পাম্পে এসেছি।’ এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তেল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ

মোটরসাইকেলের ট্যাংক নিয়ে পাম্পে দুই ব্যক্তি, তবুও পেলেন না তেল

মোটরসাইকেলের তেল শেষ। এজন্য ট্যাংক খুলে নিয়ে পাম্পে হাজির হয়েছেন দুই ব্যক্তি। তবে মোটরসাইকেল সঙ্গে নিয়ে না আসায় তেল পাননি তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গাইবান্ধা বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স আর রহমান ফিলিং স্টেশনে এ দৃশ্য দেখা যায়।

মোটরসাইকেলের ট্যাংক নিয়ে পাম্পে আসা ব্যক্তিদের একজন কাজী আব্দুল মজিদ সরকারের (৬০) বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের বাড়ি। তিনি পেশায় একজন কাজি।

মজিদ সরকার বলেন, ‌‘দুই দিন ধরে গাড়িতে তেল নেই। বোতলে তেল দেয় না। তাই সকাল ৮টার দিকে পাম্পে মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে এসেছি। সঙ্গে ড্রাইভিং লাইন্সেস, মোটরসাইকেলের কাগজ আছে। এসে দেখি পাম্পের মিটার নষ্ট হয়ে গেছে। ট্যাগ অফিসার এক ঘণ্টা পরে এলেন। মোটরসাইকেলের খোলা ট্যাংক দেখে তিনি তেল দেননি। এটা কোনো কথা! এখন তেল ছাড়াই বাড়িতে যাচ্ছি।’

মোটরসাইকেলের ট্যাংক নিয়ে পাম্পে দুই ব্যক্তি, তবুও পেলেন না তেল

আরেক ব্যক্তি গাউসুল আযম (৫৫) এসেছেন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী থেকে। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে গাড়িতে তেল নেই। তাই মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে পাম্পে এসেছি।’

এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে তেল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কাজল মিয়া বলেন, ‘মোটরসাইকেলের তেল নিতে হলে নিয়ম মেনেই নিতে হবে। ট্যাংকে তেল দেওয়া হবে না। মোটরসাইকেলসহ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হবে।’

আনোয়ার আল শামীম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow