‘মোটা’ বলে কটাক্ষ করায় ক্ষেপলেন রোনালদোর হবু স্ত্রী, দিলেন জবাবও
ক্রিশ্চিয়ানো রোনালদোর বাগদত্তা ও জনপ্রিয় মডেল জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। বিকিনি পরা কয়েকটি ছবি প্রকাশের পর কিছু নেটিজেন তাকে ‘মোটা’ বলে মন্তব্য করেন। তবে সমালোচনার মুখে নীরব না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জর্জিনা। দীর্ঘ এক বার্তায় তিনি জানিয়েছেন, সৌন্দর্য বা মানুষের মূল্য কখনোই শরীরের গড়ন দিয়ে বিচার করা উচিত নয়। একই সঙ্গে প্রকাশ করেছেন বাগদত্তা’র কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাদায়ক কথাগুলোও। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় জর্জিনা জানান, নৌকাভ্রমণের সময় তোলা কিছু ছবি প্রকাশের পর তার শরীর নিয়ে নানা ধরনের মন্তব্য দেখতে পান। কেউ সমালোচনা করেছেন, আবার কেউ তার পক্ষেও কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘মানুষ আমাকে এখন মোটা বলছে- এটা আমাকে ভাবায়, কারণ আমি এমন একটি পেশায় কাজ করি যেখানে আমার চেহারা ও উপস্থিতি গুরুত্বপূর্ণ।’ তবে এ সময় রোনালদো তাকে সাহস জুগিয়েছেন। জর্জিনার ভাষ্য অনুযায়ী, রোনালদো তাকে বলেছেন, ‘তুমি শুধু তোমার চেহারার জন্য নও, তুমি তোমার ব্যক্তিত্বের জন্য মূল্যবান। তুমি একজন সুন্দর মানুষ, একজন মা, সফল নারী এবং ভালোবাসা দিয়ে জীবনকে উপভ
ক্রিশ্চিয়ানো রোনালদোর বাগদত্তা ও জনপ্রিয় মডেল জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শরীর নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। বিকিনি পরা কয়েকটি ছবি প্রকাশের পর কিছু নেটিজেন তাকে ‘মোটা’ বলে মন্তব্য করেন।
তবে সমালোচনার মুখে নীরব না থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জর্জিনা। দীর্ঘ এক বার্তায় তিনি জানিয়েছেন, সৌন্দর্য বা মানুষের মূল্য কখনোই শরীরের গড়ন দিয়ে বিচার করা উচিত নয়। একই সঙ্গে প্রকাশ করেছেন বাগদত্তা’র কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাদায়ক কথাগুলোও।
ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় জর্জিনা জানান, নৌকাভ্রমণের সময় তোলা কিছু ছবি প্রকাশের পর তার শরীর নিয়ে নানা ধরনের মন্তব্য দেখতে পান। কেউ সমালোচনা করেছেন, আবার কেউ তার পক্ষেও কথা বলেছেন।
তিনি লিখেছেন, ‘মানুষ আমাকে এখন মোটা বলছে- এটা আমাকে ভাবায়, কারণ আমি এমন একটি পেশায় কাজ করি যেখানে আমার চেহারা ও উপস্থিতি গুরুত্বপূর্ণ।’
তবে এ সময় রোনালদো তাকে সাহস জুগিয়েছেন। জর্জিনার ভাষ্য অনুযায়ী, রোনালদো তাকে বলেছেন, ‘তুমি শুধু তোমার চেহারার জন্য নও, তুমি তোমার ব্যক্তিত্বের জন্য মূল্যবান। তুমি একজন সুন্দর মানুষ, একজন মা, সফল নারী এবং ভালোবাসা দিয়ে জীবনকে উপভোগ করো। এর চেয়ে বেশি আর কী প্রয়োজন?’
সমালোচকদের উদ্দেশে জর্জিনা স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি আমার শরীরের বাঁকগুলো ভালোবাসি। আমি সেই শরীরকে ভালোবাসি, যা আমাকে জীবন দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে এবং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে।’
তিনি আরও বলেন, প্রতি গ্রীষ্মেই তার শরীরকে নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু তিনি প্রশ্ন তোলেন- ‘সঠিক শরীরের মানদণ্ড কে নির্ধারণ করে? সুখ কি সত্যিই কোনো নির্দিষ্ট মাপের মধ্যে সীমাবদ্ধ?’
জর্জিনা মনে করেন, একজন মানুষের মূল্য কখনোই তার শারীরিক গঠন বা অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করতে পারে না। বরং নিজের প্রতি ভালোবাসা, আত্মসম্মান ও সুস্থ জীবনযাপনই প্রকৃত সাফল্যের চাবিকাঠি।
তিনি লিখেছেন, ‘আমার শরীর বদলাবে, যেমন প্রতিটি নারীর শরীর সময়ের সঙ্গে বদলায়। আর আমি চাই সেটি বদলাক, কারণ তার মানে আমি এখনো বেঁচে আছি।’
জর্জিনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই মনে করছেন, শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে তার এই অবস্থান লাখো নারীকে আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করবে।
আরআর/আইএইচএস/
What's Your Reaction?