মোরগ পোলাওয়ের প্যাকেটে মিললো আস্ত ব্যাঙ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে আতোয়ার রহমান ও আশিকুর রহমান নামে দুই ব্যক্তি পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করার সময় একটি প্যাকেটের ভেতরে আস্ত একটি ব্যাঙ দেখতে পান তারা।
স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবারের প্যাকেটে ব্যাঙ পাওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।
এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোকনুজ্জামান মানু/এমআরএম
What's Your Reaction?