মোহাম্মদপুরে বাদশা হত্যায় অস্ত্র সরবরাহকারী লেদু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হাসান ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব-২। র‍্যাবের দাবি, গ্রেফতার আসামিদের জবানবন্দিতে লেদু মূল হামলাকারী পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়ায় সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। আরও পড়ুন বিশ্বকাপ খেলা নিয়ে বিরোধ / বিএনপি নেতা আবুল বাশার হত্যা মামলার প্রধান আসামি সুমনসহ গ্রেফতার ২ তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লেদুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে। নয়মুল হাসান জানান, গত ১ জুলাই রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ

মোহাম্মদপুরে বাদশা হত্যায় অস্ত্র সরবরাহকারী লেদু গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে আলোচিত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হাসান ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

র‍্যাবের দাবি, গ্রেফতার আসামিদের জবানবন্দিতে লেদু মূল হামলাকারী পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়ায় সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লেদুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে।

নয়মুল হাসান জানান, গত ১ জুলাই রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। ওই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু। মামলায় গ্রেফতার হওয়া কয়েকজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে লেদুই মূল হামলাকারী পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে উঠে এসেছে।

তিনি আরও জানান, পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, লেদুর বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০১০ সালের আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং ২০১২ সাল পর্যন্ত কারাগারে ছিলেন।

২০২১ সালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ র‍্যাব-৪ লেদুকে গ্রেফতার করে। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ডও হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে লেদুর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow