মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং একটি অভিনব চুরির ঘটনার কথা তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, এলাকার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সিসি ক্যামেরাগুলো চুরি হয়ে যায়। শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের জবাবে তিনি মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি তার সহকর্মী নুর ইসলামও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন বলে তিনি জানান। অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে ব

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং একটি অভিনব চুরির ঘটনার কথা তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি জানান, এলাকার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে তিনি নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সিসি ক্যামেরাগুলো চুরি হয়ে যায়।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের জবাবে তিনি মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও নিরাপত্তা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি তার সহকর্মী নুর ইসলামও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন বলে তিনি জানান।

অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে খুব শিগগিরই একটি কমিটি গঠন করা হবে।

ববি হাজ্জাজ জানান, এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow