মৌলভীবাজারে আলোচিত সেই রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে বদলি

মৌলভীবাজারোর কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর সামাজিক বন বিভাগে বদলি করা হয়েছে। এই রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১ হাজার ২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত চলাকালে এই বদলির আদেশ আসে। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান বিষয়টির নিশ্চিত করে বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আরও পড়ুন মাসোহারা না দেওয়ায় ১২শ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে এর আগে কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের অবৈধ উচ্ছেদ অভিযানে প্রায় ১ হাজার ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনার পর গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনার আশরাফুল রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। যদিও তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি এর আগেই প্রীতম বড়ুয়াকে বদলি করা হয়েছে। মাহিদুল ইসলাম/এনএইচআর/এএসএম

মৌলভীবাজারে আলোচিত সেই রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে বদলি

মৌলভীবাজারোর কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়াকে রংপুর সামাজিক বন বিভাগে বদলি করা হয়েছে। এই রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ১ হাজার ২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত চলাকালে এই বদলির আদেশ আসে।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান বিষয়টির নিশ্চিত করে বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে প্রীতম বড়ুয়াসহ আরও কয়েকজন বন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে কমলগঞ্জের রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের অবৈধ উচ্ছেদ অভিযানে প্রায় ১ হাজার ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনার পর গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কমিশনার আশরাফুল রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। যদিও তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ হয়নি এর আগেই প্রীতম বড়ুয়াকে বদলি করা হয়েছে।

মাহিদুল ইসলাম/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow