মৌলভীবাজারের দুটি স্লুইস গেট যেন কৃষকদের গলার কাঁটা
মৌলভীবাজারের রাজনগরে প্রশাসনের গাফিলতিতে ভেস্তে গেছে একটি সেচ প্রকল্প। চাষাবাদ বাড়ানোর লক্ষ্যে শুকনা মৌসুমে পানি সরবরাহের জন্য নির্মাণ করা দুটি স্লুই গেট এখন স্থানীয় কৃষকদের গলার কাঁটায় পরিণত হয়েছে। ১০ বছর ধরে বন্ধ থাকায় কৃষকদের কোনো কাজে আসছে না পাহাড়ি ধামাইছড়াতে নির্মিত স্লুইস গেটগুলো। বিকল্প উপায়ে পানির চাহিদা পূরণ করতে খরচ করতে হচ্ছে লাখ লাখ টাকা।
What's Your Reaction?
