ম্যাজিস্ট্রেট দেখে পালালেন মালিক, পানির কারখানা বন্ধ
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে পানি বোতলজাত করার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করে মালিকপক্ষ পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সরকারি কাজে সহযোগিতা না করায় ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং পাহাড়তলী থানার পুলিশ অংশ নেয়। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে তদারকির সময় মালিকপক্ষ সহযোগিতা না করে সেখান থেকে সরে যায়। এ কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমআরএএইচ/একিউএফ
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে পানি বোতলজাত করার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করে মালিকপক্ষ পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সরকারি কাজে সহযোগিতা না করায় ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং পাহাড়তলী থানার পুলিশ অংশ নেয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে তদারকির সময় মালিকপক্ষ সহযোগিতা না করে সেখান থেকে সরে যায়। এ কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?