মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে জখম
বগুড়ায় একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ এপ্রিল) রাতে শহরের চকলোকমান এলাকার বেজোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম ইলিয়াছ শাহ (৩৬)। তিনি বগুড়া শহর মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক এবং চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহর ছেলে। স্থানীয়রা জানান, বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে বেজোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন ইলিয়াছ শাহ। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি দোকানের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বগুড়া শহরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সুফিয়ান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ
বগুড়ায় একাধিক মামলার আসামি মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ এপ্রিল) রাতে শহরের চকলোকমান এলাকার বেজোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তির নাম ইলিয়াছ শাহ (৩৬)। তিনি বগুড়া শহর মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক এবং চকলোকমান এলাকার আব্দুল লতিফ শাহর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে বেজোড়া ব্রিজ এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন ইলিয়াছ শাহ। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে একটি দোকানের দেয়াল টপকে পালানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বগুড়া শহরের কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সুফিয়ান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, আহত ইলিয়াছ শাহর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?